আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সায়নীকে নিয়ে কুরুচিকর পোস্ট, গ্রেফতার বিজেপি প্রার্থী

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ  সম্পর্কে ফেসবুকে কুরুচিকর মন্তব্য! পূর্ব বর্ধমানের আদড়াহাটি গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী সঞ্জয় হালদার ওরফে দুকুলকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে দুদিনের জেল হেফাজতের নির্দেশ আদালত।গত বৃহস্পতিবার গলসিতে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন সায়নী। সেদিন ফেসবুকে একটি পোস্ট দেখতে পান অশোক বাগদি। তাতে সায়নীর সম্পর্কে কুরুচিকর ও আপত্তিকর মন্তব্য করা হয়েছে। তিনি জানতে পারেন, অ্যাকাউন্টটি দুকুল হালদারের নামে খোলা হলেও, তাঁর আসল বনাম সঞ্জয় হালদার। সূত্রে খবর, সঞ্জয় এবার বিজেপির টিকিটে আদড়াহাটি পঞ্চায়েত থেকে প্রার্থী হয়েছেন।

 

ওই দিন রাতে অভিযুক্ত বিজেপি প্রার্থী সঞ্জয় হালদারকে থানায় নিয়ে যায় পুলিশ। পরে আদড়াহাটির বাসিন্দা অশোক বাগদির অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৫০৫(২) ধারায় মামলা রুজু করে তাঁকে গ্রেফতার করে গলসি থানার পুলিশ।ধৃতকে শুক্রবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। মিথ্যা মামলায় ফাঁসানোর কথা বলে জামিন চান ধৃতের আইনজীবী। সরকারি আইনজীবী জামিনের বিরোধিতায় করে আদালতে বলেন, অভিযুক্তকে জামিন দিলে এলাকায় আইনশৃঙ্খলার সমস্যা তৈরি হতে পারে। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা রয়েছে।

 

মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এর পর তাঁকে ২ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। যদিও গোটা ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন বিজেপি। বিজেপি প্রার্থী গ্রেফতারির প্রতিবাদ জানিয়ে জেলা বিজেপি নেতা জানায়, পঞ্চায়েতে বিরোধী প্রার্থীদের অত্যাচার করার নতুন নতুন দিক বার করছে তৃণমূল। পরিকল্পনা করে বিজেপি প্রার্থীকে গ্রেফতার করা হয়েছে। বিজেপিকে দূর্বল করার চেষ্টা করছে শাসকদল। যাতে তৃণমূলের বুথ দখল করা সহজ হবে। কিন্তু বিজেপি এই হতে দেবে না। তৃণমূলের দাবি, দলের একজন নেত্রীর নামে কুরুচিকর মন্তব্য করায় এলাকার মানুষ অভিযোগ জানিয়েছে পুলিশের কাছে

See also  ভাতারের নর্জায় দাঁড়িয়ে থাকা লরি কে সজরে ধাক্কা মারল একটি মারুতি ভ্যান ঘটনায় চালকসহ আহত ৯

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি