আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বাইক চুরি চক্রের দুই পাণ্ডা গ্রেপ্তার ভাতারে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

আমিরুল ইসলাম ( ভাতার ) :- গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বাইক চুরি চক্রের দুই পান্ডাকে গ্রেপ্তার করলো পুলিশ ধৃতরা হল মহান মাড্ডি ও শ্যামল হালদার । তাদের বাড়ি পূর্ব বর্ধমানের ভাতাড় থানার ওরগ্রামে । রবিবার রাতে বাড়ি থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে ।


পুলিশের দাবি জেরায় ধৃতরা বাইক চুরি ঘটনায় জড়িত থাকার কথা কবুল করেছে । ধৃতদের ডেরা থেকে একটি চোরাই বাইকও উদ্ধার হয়েছে । সেটি পুলিশ বাজেয়াপ্ত করেছে। সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ সোমবার দুই ধৃতকে পেশ করে বর্ধমান আদলতে । ধৃতদের নিজেদের হেপাজতে নিয়ে পুলিশ বাইক চুরি চক্রের জাল কতদূর বিস্তৃত রয়েছে তা খতিয়ে দেখছে ।

See also  বর্ধমান পৌরসভার উদ্যোগে পোষ্য প্রাণীর সমাধিস্থল! দুর্গাপুজোর আগেই চালুর লক্ষ্য, বাজেটে নতুন প্রস্তাব ঘোষণা পৌরপিতা পরেশ চন্দ্র সরকারের

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি