আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

আই সি ডি এসের প্রকল্পে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার দুই

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,সাগর : আই সি ডি এস প্রকল্পে কাজ পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ২।চাকরি পাইয়ে দেওয়ার নাম করে বহু মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হত। রাজ্যে পালাবদলের পরে সরকারি বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও নিয়োগে দুর্নীতির ভূরিভূরি অভিযোগ উঠে আসছে। এ বার এই প্রকল্পে কাজ পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল গঙ্গাসাগর এলাকায়।

বুধবার এই অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম আমিনা বেগম ও রাজকুমার গোস্বামী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আমিনা বেগম গঙ্গাসাগরের কালীবাজার এলাকার বাসিন্দা এবং আইসিডিএস কর্মী। তিনি সাগর ব্লকের আইসিডিএসের তৃণমূল পন্থী সংগঠনের নেত্রী বলেও জানা গিয়েছে। রাজকুমার গোস্বামীর বাড়ি রায়দিঘির মধুসূদন চকে। অভিযোগ, তিনি নিজেকে আইসিডিএসের জেলা সমন্বয়কারী পরিচয় দিয়ে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে বহু মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন।পুলিশ সূত্রে খবর, এই প্রতারণা চক্রে বিপুল অঙ্কের আর্থিক লেনদেন হয়েছে।

সেই আর্থিক লেনদেন, সম্পত্তির নথি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের স্বার্থে ধৃতদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে পেশ করে পুলিশ।প্রতারণা চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।আর এদিন এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

See also  ভোটের দুদিন আগে 'ভাঙড়ে' বিপুল পরিমানে বোমা উদ্ধার

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি