উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : বিধানসভার নির্বাচনে পালা বদলের পরে একের পর এক ধারাবাহিক সাফল্য উঠে আসছে পুলিশের।আবার বড়সড় সাফল্য পেল বারুইপুর পুলিশ জেলার জয়নগর থানার পুলিশ।অস্ত্র ও কার্তুজ সহ গ্রেপ্তার এবার তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য ও তার ঘনিষ্ঠ এক ব্যক্তি জয়নগরে।

জয়নগর থানার আই সি সুব্রত মালাকারের নির্দেশে এস আই শান্তনু ব্যাজ ও পি এস আই সত্যজিৎ সাহা সহ পুলিশের বিশেষ টিম জয়নগর থানার অন্তর্গত বারুইপুর পূর্ব বিধানসভার খাকুরদহ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য সৈয়দ আহমেদ বৈদ্য (৪২) অরফে বড়ি ও সদস্যের ঘনিষ্ঠ মিরাজ খান(২৫)কে জয়নগর থানার গোঁড়ের হাট এলাকা থেকে অস্ত্র ও কার্তুজ সহ গ্রেপ্তার করে বৃহস্পতিবার রাতে।তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি ৭ এম এম পিস্তল, ১০ রাউন্ড কার্তুজ ও ২ টো লোডেড ম্যাগাজিন।একাধিক খুনের মামলায় অভিযুক্ত আছে সৈয়দ আহমেদ বৈদ্য।
শুক্রবার ধৃতদের জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করে ১০ দিনের পুলিশ হেপাজতের আবেদন করে জয়নগর থানার পুলিশ।এদিন বারুইপুর মহকুমা আদালতের মহামান্য বিচারক ধৃতদের ছয় দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।এলাকায় আগ্নেয়াস্ত দেখিয়ে সন্ত্রাস সৃষ্টি,খুন সহ একাধিক মামলায় অভিযুক্ত ধৃতরা। তাই ধৃতদেরকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় তদন্ত কারি পুলিশ আধিকারিক ।











