আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

স্বাস্থ্যবিধি মেনে এবার গাজন উৎসব হবে বিষ্ণুপুরের ডিহর ষাঁড়েশ্বর গাজন উৎসব

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বাঁকুড়া : স্বাস্থ্যবিধি মেনে এবার গাজন উৎসব হবে জানালেন বিষ্ণুপুরের ডিহর ষাঁড়েশ্বর গাজন উৎসব কমিটির সম্পাদক খোকন চৌধুরী । করোনা পরিস্থিতিতে গতবছর গাজন করা সম্ভব হয়নি কিন্তু এবছর গাজন হচ্ছে তবে সরকারি বিধি নিষেধ মেনে গাজন উৎসবের আয়োজন করছেন উদ্যোক্তারা । এবছর গাজন শুরু হবে 11 এপ্রিল মূল অনুষ্ঠান 12 থেকে 15 এপ্রিল পর্যন্ত চলবে । গাজন কমিটি সাধারণ মানুষরা যাতে স্বাস্থ্যবিধি মেনে সকলেই গাজনে অংশগ্রহণ করে তার জন্য তারা সচেতনতা মূলক প্রচার করছেন ।

মল্ল রাজা চতুর্দশ শতাব্দীর প্রথমভাগে প্রতিষ্ঠা করেন ষাঁড়েশ্বর ও শৈলেশ্বর শিব মন্দির । ল্যাটেরাইট পাথরে নির্মিত এই দুটি মন্দির । প্রাচীন রীতিনীতি অনুযায়ী ভৈরবের মূর্তি সারাবছর ষাঁড়েশ্বর মন্দিরে থাকলেও গাজনের দিন গামার কাটা কালভৈরবের মন্দিরে নিয়ে যাওয়া হয় । পাশাপাশি গাজনের দিন কয়েক হাজার সন্ন্যাসী ভক্ত নদীর জলে দাঁড়িয়ে নিজের গোত্র ছেড়ে বাবা ষাঁড়েশ্বরের গোত্র ধারণ করেন । মন্দির প্রাঙ্গণে হাজার হাজার প্রার্থী ভোর থেকে পুজোর সাজি হাতে লাইনে দাঁড়িয়ে পড়েন । এই গাজন কে কেন্দ্র কর মানুষের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনা থাকে চোখে পড়ার মতো ।

See also  বুনিয়াদপুর পৌর এলাকায় পথ নিরাপত্তায় উদ্যোগী পৌরসভা,তৈরি হচ্ছে রাস্তার দু'পাশে ফুটপাত।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি