আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার দেবখাল থেকে।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now


প্রদীপ কুমার মন্ডল, রায়না, :—— রায়না থানার অন্তর্গত মাছখান্ডা গ্রামের মাছখান্ডা উচ্চ বিদ্যালয়ের পাশেই দেব খাল থেকে উদ্ধার হল এক নিখোঁজ ব্যক্তির মৃতদেহ। ওই ব্যক্তির নাম মাবুদ মন্ডল,বয়স ৮৪ বছর। গত ১২ মার্চ অর্থাৎ মঙ্গলবার থেকে নিখোঁজ ছিল ওই ব্যক্তি। পরিবারের মানুষজন বিভিন্ন জায়গায় খুঁজে না পেয়ে ১৩ মার্চ বুধবার রায়না থানায় নিখোঁজ ডায়েরি করেন। শুক্রবার দুপুর বারোটা নাগাদ মাছ খান্ডা গ্রামেরই এক মানুষ এক ব্যক্তিকে মাছখান্ডা উচ্চ বিদ্যালয়ের পাশেই দেব খালে মৃত অবস্থায় ভাসতে দেখেন।

ওই ব্যক্তি গ্রামে গিয়ে বিষয়টি জানান অন্যদের। খবর পেয়ে মৃত বাবুদ মন্ডলের পরিবার এবং গ্রামের মানুষ সাথেই রায়না থানার পুলিশ ছুটে আসে ঘটনাস্থলে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান ময়না তদন্তের জন্য। পুলিশ সূত্রে জানা যায় ১৩ই মার্চ ওই ব্যক্তির জন্য নিখোঁজ ডাইরি করেছিল পরিবারের পক্ষ থেকে।

মাছখান্ডা গ্রামের বাসিন্দা শেখ আজিজুল বলেন বার্ধক্য জনিত কারণে অসুস্থ ছিলেন এবং অনেকটাই মানসিক রোগে আক্রান্ত হয়েছিলেন। ওই ব্যক্তিকে খুঁজে পাওয়ার জন্য কয়েক দিন ধরেই পরিবারের লোকজন এবং আত্মীয়-স্বজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছিলেন।

See also  নিম্নচাপের বৃষ্টিতে আলু ও ধান চাষে ব্যাপক ক্ষতি শস্যগোলায় - সকল চাষিকে শস্যবীমার আওতাভুক্ত হওয়ার আবেদন প্রশাসনের

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি