আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

১৭০ বছরের প্রাচীন বহড়ু হাইস্কুলে দুপক্ষের ছাত্রদের মধ্যে গন্ডগোলে উওেজনা ছড়ালো এলাকায়

krishna Saha

Published :

Baharu High School
WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : ১৭০ বছরের প্রাচীন জয়নগর থানার বহড়ু হাইস্কুলে গত ১৮ই জুন স্কুল চলাকালীন একাদশ শ্রেনীর কলা ও বিজ্ঞান বিভাগের ছাত্রদের মধ্যে কিছু অপ্রাসঙ্গিক বিষয়ে গন্ডগোল ও পরে মারপিঠের ঘটনা ঘটে।আর এই ঘটনায় জাতিগত বিষয় সামনে চলে আসায় ঘটনা তীব্রতর আকার নেয়।এই ঘটনায় এই স্কুলের এক শিক্ষক জাহাঙ্গীর লস্করের নামে অভিযোগ ওঠে তিনি জাতিগত ভাবে একপক্ষের ছাএদের হয়ে নাকি কথা বলছে।

আর তাকে বহিষ্কারে পোস্টার ও মারা হয়।আর এই ঘটনা নিয়ে বুধবার বেলায় স্কুলের প্রধান শিক্ষকের ঘরে আলোচনা বসলে তা চরম আকার নেয়।অভিভাবক ও স্থানীয় মানুষরা স্কুলের সামনে রাস্তায় ও স্কুলে বিক্ষোভ প্রতিবাদ দেখায়।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে চলে আসেন জয়নগর থানার আই সি সুব্রত মালাকার সহ পুলিশের বিশেষ টিম।প্রধান শিক্ষক চম্পক মিশ্র এদিন জয়নগর থানার আই সি সহ অভিভাবকদের সাথে আলোচনায় বসেন।এব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক চম্পক মিশ্র বলেন,স্কুলের ছাত্রদের মধ্যে একটু ঝামেলার ঘটনা ঘটে গত বৃহস্পতিবার।আমাদের তরফে দুপক্ষের ছাত্রদের এব্যাপারে বকা ও হয়।তার পরেও স্কুলের এই ঘটনায় বাইরের বহু মানুষ এদিন এসে বিক্ষোভ প্রদর্শন করেন।

যা কাম্য ছিল না।প্রাচীন এই স্কুলের নামের সাথে অনেক কৃতি ও মহাপুরুষের নাম জড়িত।তাই স্কুলের বিষয় স্কুলের ভেতরে থাকলে ভালো ছিলো।আর বৃহস্পতিবার অভিভাবক ও শিক্ষ ক দের এই বিষয়ে আলোচনা করে ঐ দুপক্ষের ছাত্রদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হয় সেটা দেখবো।আর স্কুলের সহ শিক্ষক জাহাঙ্গীর লস্কর তার বিরুদ্ধে কেন পোস্টার মারা হলো তা জানে না।তিনি বলেন,স্কুলের শিক্ষক হিসাবে সব ছাত্র তার কাছে সমান।তিনি কোন এক পক্ষের কিছু করেননি।ছাএদের সংযত করতে কিছু কিছু ক্ষেত্রে কঠোর হতে হয়।আমি আমার দায়িত্ব সামলেছি মাত্র।আর এদিনের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

See also  প্রতিবেশী এক মহিলাকে কুরুচিপূর্ণ আচরণের অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি জয়নগরে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি