আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

এসইউসিআই-এর ১২ ঘন্টার বাংলা বনধে আংশিক প্রভাব পড়ল মালদার হবিবপুর,বামনগোলা ব্লকে

krishna Saha

Published :

মালদা
WhatsApp Channel Join Now

মালদাঃ- –বামনগোলা–আর জি কর কান্ডের প্রতিবাদে এসইউসিআই-এর ১২ ঘন্টার বাংলা বনধে আংশিক প্রভাব পড়ল মালদার হবিবপুর,বামনগোলা ব্লকে। বনধের জেরে শুক্রবার সকাল থেকেই মালদা নালাগোলা রাজ্য সড়কে বেসরকারি বাস চলাচল না করলেও,ছোট ছোট যান যানবাহন চলাচল করতে দেখা যায়। ‘গ্রামীণ এলাকায় আংশিক দোকানপাট বন্ধ থাকলেও, পাকুয়াহাট এলাকায় দোকান, হাট-বাজার খোলা রয়েছে।

বেসরকারি বাস চলাচল না করায় মানুষজন অটো, টোটো সহ বিভিন্ন ছোটো ছোটো গাড়িতে চেপে যাতায়াত করতে হছে ।এস ইউ সি আই ডাকা ১২ ঘন্টা বন্ধের হবিবপুর ব্লকের প্রভাব না পড়লেও সকাল থেকেই মালদা নালাগোলা রাজ্য সড়কে বাস চলাচল বন্ধ থাকায় সমস্যার মধ্যে পড়েছে আইহো,কেন্দপুকুর,পাকুয়াহাট সহ বিভিন্ন এলাকার যাত্রীরা কেউ গাড়ি ছাদে চেপে কেউ বা ভুটভুটি ভ্যানে চেপে পাড়ি দিচ্ছেন নিজের গন্তব্যস্থলে। যদিও বাড়তি ভাড়া দিয়ে যেতে হচ্ছে বলে অভিযোগ সকাল থেকেই মালদা নালাগোলা রাজ্য সড়কের সমস্যার মুখে সাধারণ যাত্রীরা।

See also  পুজোর পরেই মর্মান্তিক ঘটনা, আত্মহ*ন*নের পথ বেছে নিল কুলতলির তেরো বছরের ছাত্রী

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি