আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

SIR শুনানির নোটিশ যুব তৃণমূল নেতার কাছে, নির্বাচন কমিশনের ভূমিকায় প্রশ্ন তুলে ক্ষোভ!

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রাজ্যজুড়ে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া চলাকালীন এবার শুনানির নোটিশ এসে পৌঁছাল পূর্ব বর্ধমান জেলার যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শুভ্রনীল চৌধুরীর কাছে। একই সঙ্গে তাঁর ভাইয়ের নামেও SIR শুনানির নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
এই ঘটনায় কার্যত হতবাক পূর্ব বর্ধমানের আঝাপুর এলাকার চৌধুরী পরিবার। শুক্রবার শুভ্রনীল চৌধুরী প্রয়োজনীয় সমস্ত নথি নিয়ে সংশ্লিষ্ট ব্লক অফিসে হাজির হয়ে নির্বাচন কমিশনের ডাকা শুনানিতে অংশ নেন। শুনানিতে হাজির হওয়ার পর তিনি গোটা ঘটনাটিকে “নক্কারজনক” বলে আখ্যা দেন।

শুভ্রনীল চৌধুরী বলেন, তাঁদের পরিবার বংশপরম্পরায় এই এলাকার স্থায়ী বাসিন্দা। এমনকি দেশের স্বাধীনতার আগেও তাঁদের পরিবার এলাকার উন্নয়নের জন্য বিভিন্নভাবে জমি দান করেছে। তিনি আরও জানান, তাঁর দাদু অমিও মাধব চৌধুরী ১৯৬৫ সালে আঝাপুর হাইস্কুলের ভবন নির্মাণের জন্য আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। সেই পরিবারের সদস্যদের নামেই SIR শুনানির নোটিশ আসা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও ধিক্কারজনক বলে মন্তব্য করেন তিনি।

পাশাপাশি শুভ্রনীল চৌধুরী অভিযোগ করেন, বিজেপি পরিকল্পিতভাবে নির্বাচন কমিশনকে ব্যবহার করে SIR-এর নামে সাধারণ মানুষকে হয়রানি করছে। পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার উদ্দেশ্যে ভোটার তালিকা থেকে সাধারণ মানুষের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে বলেও তিনি দাবি করেন।
তবে বিজেপির এই পরিকল্পনা বাংলার মানুষ কোনওভাবেই সফল হতে দেবে না বলে মন্তব্য করেন যুব তৃণমূল কংগ্রেসের এই নেতা।

See also  উচালন গ্রাম পঞ্চায়েতের একলক্ষী গ্রামে কর্মী বৈঠক অনুষ্ঠিত হলো

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি