আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ভাটপাড়ায় গুলি, সিআইএসএফ জওয়ান জখম—ভোটের আগে রণক্ষেত্র জগদ্দল

krishna Saha

Published :

ভাটপাড়ায় গুলি, সিআইএসএফ জওয়ান জখম—ভোটের আগে রণক্ষেত্র জগদ্দল
WhatsApp Channel Join Now

জগদ্দল :-দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ফের উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়া জগদ্দল এলাকা। রবিবার রাতে জগদ্দলের আটচালা বাগান এলাকায় তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় নামানো হয়েছে কেন্দ্রীয় বাহিনী ও র‍্যাফ।

 

এই অশান্তির মধ্যেই গুলিবিদ্ধ হন এক CISF জওয়ান। আহত জওয়ানের নাম যোগেশ শর্মা। জানা গিয়েছে, তিনি বিজেপি প্রার্থী পবন কুমার সিং-এর নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, সন্ধ্যার পর থেকেই দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়ে তা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। শুরু হয় ইটবৃষ্টি, আহত হন বেশ কয়েকজন। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন বিজেপি প্রার্থী রাজেশ কুমার থানায় অভিযোগ জানাতে গেলে নতুন করে উত্তেজনা ছড়ায়। বিজেপির অভিযোগ, থানার সামনেই তাঁদের ওপর হামলা চালানো হয়।

 

অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী অমিত গুপ্ত দাবি করেছেন, তাঁদের এক কর্মীকে মারধর করা হয় এবং তার প্রতিবাদ জানাতে গেলে বিজেপি নেতা অর্জুন সিং ও তাঁর অনুগামীরা তৃণমূল কর্মীদের ওপর চড়াও হন। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

 

পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে এবং জগদ্দল থানার গেটে তালা লাগিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে। অভিযোগ, থানার সামনে অশান্তির পর বিজেপি প্রার্থী পবন সিং-এর বাড়ির সামনে বোমাবাজি হয় এবং গুলি চালানো হয়। সেই গুলিতেই CISF জওয়ান যোগেশ শর্মা আহত হন।

 

বর্তমানে এলাকায় বিপুল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। নির্বাচন ঘিরে বারবার অশান্তির ঘটনায় উদ্বেগ বাড়ছে প্রশাসনের। তবে গোটা ঘটনায় পুলিশের তরফে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করা হয়নি।

See also  প্রতিমার বায়না নেই,আমতার মৃৎশিল্পীদের বেঁচে থাকার লড়াই চলছে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি