আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

জেলায় জেলায় পালিত হলো রামনবমি তিথি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:-বুধবার গোটা দেশ জুড়ে পালিত হলো রাম নবমী তিথি। বহু প্রতীক্ষিত রাম মন্দিরের প্রতিষ্ঠার পর সেখানে যেমন রামনবমী তিথিতে পুজো হোম যজ্ঞের আয়োজন করা হয়েছে ঠিক তার পাশাপাশি রাজ্যের জেলায় জেলায় রামনবমি তিথি পালিত হয় ।

পূর্ব বর্ধমান জেলার মেমারির দু’নম্বর ব্লকের অন্তর্গত সাতগেছিয়াতেও পালিত হয় রামনবমী তিথি।

বর্ধমান রোড এবং মেমারি রোডে হনুমান মন্দিরে বিশেষ পুজো অনুষ্ঠিত হয় দুপুরে।
পাশাপাশি বিকেলে সুসজ্জিত রামের ছবি এবং বাদ্যযন্ত্রসহ একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
শোভাযাত্রাটি সাতগেছিয়া বাজারের মেমারি মন্তেশ্বর এবং কালনা বর্ধমান রোড পরিক্রমণ করে ।
যাতে শোভাযাত্রা ঘিরে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়ি সজাগ দৃষ্টি ছিলো।

See also  রায়না বিধানসভায় পদ্ম ফোটাতে প্রাক্তন কেন্দ্রীয় আমলা পরেশ দাসকে দায়িত্ব দিল বিজেপি

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি