আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির ফেডারেশন কমিটির দায়িত্বে রায়নার রাজ (তন্ময় দে), গর্বিত বিধায়ক সুভাষ পাত্র

krishna Saha

Updated :

MLA Subhash Patra
WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা , রায়না: পূর্ব বর্ধমানের রায়না বিধানসভার যুব সমাজের কাছে গর্বের মুহূর্ত। রায়নার বাসিন্দা রাজ (তন্ময় দে) কলকাতার টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির ফেডারেশনের কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোনীত হয়েছেন বলে জানা গেছে। এই খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রায়নার বিধায়ক সুভাষ পাত্র। তিনি সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে লেখেন, “টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি এগিয়ে চলুক তোমার হাত ধরে। আরও বড় জায়গায় দেখতে চাই রাজ (তন্ময় দে)-কে।”

দীর্ঘদিন ধরে চলচ্চিত্র ও সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত তন্ময় দে-র এই নতুন দায়িত্ব প্রাপ্তিকে রায়না এলাকার মানুষেরা বিশেষ সম্মানের চোখে দেখছেন। স্থানীয়দের মতে, রায়নার একজন যুবকের রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র সংগঠনের দায়িত্বে আসা গোটা এলাকার জন্যই গর্বের বিষয়। তন্ময় দে-র এই সাফল্যে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তা আসতে শুরু করেছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, তাঁর অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্বে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির ফেডারেশন আরও শক্তিশালী ও গতিশীল হয়ে উঠবে। কৃষকসেতু নিউজ বাংলা-র পক্ষ থেকে রাজ (তন্ময় দে)-কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

See also  ব্যবসায়ী দের নিয়ে পুলিশের বৈঠক

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি