আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

গরুর গাড়িতে গ্যাস সিলিন্ডার, মোটরবাইক চাপিয়ে প্রতিবাদ।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

দেবজিৎ দও বাঁকুড়া…অভিনব পদ্ধতিতে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকে রান্নার গ্যাস পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানালো ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস । হিয়াৎনগর পার্টি অফিস থেকে হিয়াৎনগর দূর্গা তলা পর্যন্ত গরুর গাড়ি নিয়ে তার মধ্যে গ্যাস সিলিন্ডার, মোটরবাইক বাইক চাপিয়ে মিছিল করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ।

 

এই মিছিলে নেতৃত্ব দেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ হামিদ ও ব্লকের নেতৃত্ববৃন্দ।সেখ হামিদ বলেন, 1 জুন বাঁকুড়ার সতীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন সেই জন্য প্রচার করা হল। এছাড়াও কেন্দ্র সরকার দিন দিন পেট্রল,ডিজেল,গ্যাসের দাম বাড়িয়ে চলেছে তারই প্রতিবাদে মিছিল বের করা হয়। অবিলম্বে পেট্রো পণ্যের মূল্য না কমালে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে জানান।।

See also  রায়নায় বড়বাজারের ব্যবসায়ী খুনের ঘটনায় বিহার থেকে গ্রেপ্তার আরও দুই অভিযুক্ত

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি