আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

প্রাক উনিশ বর্ষীয়ার গর্ভধারণ স্বাস্থ্যসম্মত নয়

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

মহঃখান ( চক্ষনজাদী ) :- প্রাক উনিশ বর্ষীয়ার গর্ভধারণ স্বাস্থ্যসম্মত নয়। এই বার্তা নারী সমাজের কাছে তুলে ধরতে শুক্রবার পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের চক্ষনজাদী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে অনুষ্ঠিত হলো বিশেষ শিবির। এই শিবিরের আয়োজক স্থানীয় শম্ভুপুর প্রাথমিক বিদ্যালয়।এদিনের সচেতনতা শিবিরে চক্ষনজাদী হাসপাতালের দ্বায়িত্ব প্রাপ্ত চিকিৎসক সোমনাথ সরকার ছাড়াও জামালপুর ব্লক হাসপাতালের বিএমওএইচ ঋত্তিক ঘোষ জামালপুর থানার ওসি অরুন সোম প্রমুখরা আলোচ্য বিষয়ে মূল্যবান বক্তব্য রাখেন।


বিএমওএইচ ঋত্তিক ঘোষ বলেন
প্রাক উনিশ বছরের মেয়েরা গর্ভধারণ করলে মা, ও তার শিশুর কি কি সমস্যার সম্মুখীন হতে পারে তা সভায় বিশদ ভাবে আলোচনা করা হলো । ১৮ বছর বয়সের নীচে মেয়েদের বিবাহ রোধ ও গর্ভধারণের কুফল সংক্রান্ত বিষয়ে সাধারন মানুষ কে সচেতন করতেই হবে। তা না হলে মা ও শিশু উভয়েই ক্ষতির আশংকা থেকে যায়।

See also  মকর সংক্রান্তির টুসু পরবে মাতল বাঁকুড়া

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি