আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

তৃণমূলের কোনটা আসল বিরোধী, সেটাই বুঝতে পারছে না মানুষ”, বিভ্রান্ত আমরাও, কটাক্ষ মন্ত্রী অগ্নিমিত্রা পালের

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

আসানসোল, ২৮ জুনঃ তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ প্রতীক বিতর্ক এবং ২১ জুলাইয়ের শহীদ দিবসের কর্মসূচি ঘিরে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। তার মাঝেই রবিবার আসানসোলে রাজ্যের বর্তমান বিরোধী দল তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি এদিন দাবি করেন, তৃণমূল কংগ্রেসের দুই শিবিরের দ্বন্দ্বে শুধু বিজেপি নয়, রাজ্যের সাধারণ মানুষও বিভ্রান্ত হয়ে পড়েছেন।


অগ্নিমিত্রা পাল বলেন, “প্রতীক কে পাবে সেটা তাদের দলের বিষয়। কিন্তু কনফিউজড আমরা। একইসাথে কনফিউজড রাজ্যের মানুষ। আমরা সবসময় একটি শক্তিশালী বিরোধী দল চেয়েছি। অথচ এখন কোনটা আসল বিরোধী, সেটাই বোঝা যাচ্ছে না। বিধানসভায় এক পক্ষ ভিতরে থাকে, অন্য পক্ষ বাইরে বেরিয়ে যায়। এই পরিস্থিতি সম্পূর্ণ বিভ্রান্তিকর। ২১ জুলাইয়ের শহীদ দিবসের সভা নিয়ে তৃণমূলের দুই শিবিরের মধ্যে যে টানাপোড়েন তৈরি হয়েছে। সেই প্রসঙ্গেও কটাক্ষ করেন তিনি। মন্ত্রী বলেন, যে দল ইতিহাসের পাতায় চলে গিয়েছে, যাদের বাংলার মানুষ কার্যত প্রত্যাখ্যান করেছে, তারা কোথায় সভা করবে বা কোন পক্ষ অনুমতি চাইবে, সেটা তাদের বিষয়।

তবে অনুমতি চাইলে মুখ্যমন্ত্রী নিশ্চয়ই দেবেন। বিরোধী থাকাকালীন আমাদের সভার অনুমতির জন্য হাইকোর্টের দ্বারস্থ হতে হতো। এখন অন্তত সেই পরিস্থিতি হবে না। তবে সব নিয়ম মেনেই সভা করতে হবে। মন্ত্রী অগ্নিমিত্রা পালের এই মন্তব্য ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তৃণমূলের অভ্যন্তরীণ সমীকরণ এবং ২১ জুলাইয়ের কর্মসূচি নিয়ে রাজনৈতিক উত্তাপ যত বাড়ছে, ততই শাসক ও বিরোধী দলের তরজাও তীব্র হচ্ছে

See also  ৪০ থেকে ৪ শতাংশে আনার চক্রান্ত হচ্ছে! বিস্ফোরক ; জয়প্রকাশ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি