আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

‘শান্তিনিকেতন’-এর বিরুদ্ধে এমন নোটিশ এর আগে অন্তত ১৫ বার গেছে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কলকাতা :-ক্ষমতা থাকলে পৃথিবীটাকেই মনে হয় হাতের মুঠোয়। তাই তারা কিছুই পাত্তা দেয় না যেহেতু তার হাতে প্রচুর ক্ষমতা। রাজ্যে পালাবদলের পর গত কয়েকদিনে শহরের একাধিক নির্মাণ নিয়ে অভিযোগ তুলে নোটিস দেওয়া হয়েছে কলকাতা পুরনিগমের তরফে। এর মধ্যে বেশ কয়েকটি বাড়ির মালিকের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। নোটিস গিয়েছে, অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায় ও ‘শান্তিনিকেতন’ বাড়িটির ঠিকানাতেও। তবে অভিষেকের সম্পত্তি নিয়ে অভিযোগ নতুন নয়। কালীঘাট রোডে ফুটপাথ দখল করে পার্টি অফিস তৈরির অভিযোগ উঠেছে। অভিষেকের বাড়ি ও অফিসেও বেআইনি নির্মাণের অভিযোগ ওঠে। লিপস অ্যান্ড বাউন্ডসের হঠাৎ গজিয়ে ওঠা সম্পত্তিও ছিল পুরসভার নজরে।

 

 

কিন্তু রাজনৈতিক প্রভাবের কারণেই বারবার সে সব ফাইল ধামাচাপা পড়ে যায় বলে পুরনিগমের বিল্ডিং বিভাগ সূত্রে খবর। জানা গিয়েছে অন্তত ১৫ বার এমন অভিযোগ উঠেছে।এই প্রসঙ্গে রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “যে কোনও অবৈধ নির্মাণ দেখলেই পুরনিগম নোটিস পাঠাচ্ছে। যদি দেখা যায়, সরকারের অনুমতি না নিয়ে কোনও নির্মাণ করা হয়েছে, সরকারকে না জানিয়ে করা হয়েছে, তাহলে নোটিস দেওয়া হচ্ছে। সেই নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও যেতে পারে, কোনও মিসেস মুখার্জির কাছেও যেতে পারে, মিস্টার ভট্টাচার্যের কাছেও যেতে পারে।” উল্লেখ্য, সম্প্রতি ১৮৮এ হরিশ মুখার্জি রোডের বাড়িতে অবৈধ নির্মাণের অভিযোগ তুলে নোটিস পাঠানো হয়েছে। সেই বাড়ির নামই শান্তিনিকেতন, যার মালিকানা রয়েছে ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর নামে।

See also  বন দফতরের অনুমতি ছাড়াই শতাধিক গাছ কাটায় মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর ভাইয়ের নাম জড়ালো

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি