ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা:- বাঙালির সাবেকি ঐতিহ্য, ব্রাইডাল সাজ এবং পাশ্চাত্য ফ্যাশনের সঙ্গে বাঙালি পোশাকের অভিনব সংমিশ্রণকে সামনে রেখে আয়োজিত হল এক বিশেষ ফ্যাশন শ্যুট।প্রীতি দাস-এর পরিকল্পনা এমন একটি বিশেষ শুট-এর আয়োজন করা হয়। এই উদ্যোগে ফুটে উঠেছে ঐতিহ্য ও আধুনিকতার এক নান্দনিক মেলবন্ধন।

শ্যুটে প্রসাধন শিল্পীদের ভূমিকায় ছিলেন অঙ্কিতা দাস, পাপিয়া মন্ডল,জ্যোতি কুমারী চৌধুরী, স্বাতী হালদার, পাপিয়া দাস, মধুমিতা মাজী, তনুশ্রী মণ্ডল, শ্রেয়সী পরামানিক, সুস্মিতা দত্ত, দেবযানী সরকার দাস, পিয়ালী দেবনাথ, সায়নি দত্ত ও প্রিয়া চৌধুরী। তাঁদের দক্ষ হাতে মডেলদের সাজে উঠে এসেছে বাঙালি কনের চিরাচরিত সৌন্দর্যের পাশাপাশি আধুনিক ফ্যাশনের ছোঁয়া।
এই বিশেষ ফ্যাশন উপস্থাপনায় অংশ নেন প্রীতি দে, রাত্রি পাল, পায়েল নস্কর, বাবলি বিশ্বাস, স্নেহা সেন, সুতপা জানা, কোয়েল দাস, রূপা দে, প্রিয়াঙ্কা ধানুকা, রাইমা আচার্যী, উৎসা বন্দোপাধ্যায়, সোহিনী চ্যাটার্জী, সংযুক্তা চৌবে, সোহিনী দাস, রাখী সামাদ্দার, দিয়া ঘোষ ও অন্নপূর্ণা সরকার।ঐতিহ্যবাহী বাঙালি পোশাকের সঙ্গে পাশ্চাত্য রীতির সংযোগই ছিল এই আয়োজনের মূল আকর্ষণ। পুরো ভাবনাটিকে ক্যামেরাবন্দি করেছেন চিত্রগ্রাহক রাজ চক্রবর্তী। নতুন প্রজন্মের ফ্যাশনে বাঙালি ঐতিহ্যকে আরও সৃজনশীলভাবে তুলে ধরার এই উদ্যোগ বিশেষভাবে নজর কেড়েছে।









