আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বোরো বালাগড় স্কুলে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, উপস্থিত বিধায়ক সুভাষ পাত্র

krishna Saha

Published :

বোরো বালাগড় স্কুলে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, উপস্থিত বিধায়ক সুভাষ পাত্র
WhatsApp Channel Join Now

রায়না: স্বাধীনতা দিবসকে সামনে রেখে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি উপলক্ষে বৃহস্পতিবার রায়না দুই ব্লকের বোরো বালাগড় স্কুলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশাত্মবোধের আবহে সেজে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সুভাষ পাত্র।


অনুষ্ঠানে বিধায়ক সুভাষ পাত্র বলেন, “তিরঙ্গা আমাদের দেশের গর্ব এবং ঐক্যের প্রতীক। প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেমের চেতনা আরও সুদৃঢ় করতে হবে”।


এদিন ভারতের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতীয় পতাকার প্রতি সম্মান ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিবেশ হয়ে ওঠে আবেগঘন ও দেশাত্মবোধক।
‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির মাধ্যমে প্রতিটি ঘরে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি স্বাধীনতা সংগ্রামী ও শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করার বার্তাও দেওয়া হয়। অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্তে বিদ্যালয় চত্বরে জাতীয় ঐক্য ও দেশপ্রেমের ছবি ফুটে ওঠে।

See also  অসহায় মানুষের পাশে ‘অন্ন জ্যোতি প্রকল্প’ — বর্ধমান দক্ষিণে বিধায়ক খোকন দাসের মানবিক উদ্যোগ! উদ্ধোধনে জেলাশাসক।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি