আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

প্রতিবেশী এক ব্যক্তিকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার এক জয়নগরে

krishna Saha

Published :

Jaynagar
WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : প্রতিবেশী এক ব্যক্তিকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি জয়নগরে।জমি জমা নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে বিবাদ দীর্ঘদিনের।এরই মাঝে বিবাদ চলাকালীন মারামারি ঘটনা ঘটে।

আর তার পরে প্রতিবেশিকে খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয় জয়নগর থানায়।আর তার পরে তদন্তে নেমে বুধবার রাতে জয়নগর থানার পুলিশ জয়নগর থানার দলুয়াখাকি এলাকার বাড়ি থেকে রেজাউল লস্কর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে জয়নগর থানায় নিয়ে আসে।ধৃতকে বৃহস্পতিবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয়।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি