আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

নবরূপে মা কালী মন্দির উদ্বোধন করা হল

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমান জেলার রায়না থানার অন্তর্গত গোপীনাথপুর গ্রামে আজ তেশরা বৈশাখ বাসন্তী পূজার শুভ তিথিতে মা ফলহরিণী কালীর মন্দির নতুনভাবে প্রতিষ্ঠা হল। মায়ের মন্দির নবরূপে প্রতিষ্ঠা পেল আজ। মন্দিরের পুরোহিত লালবিহারী বল্লভ ও নোটন বল্লভ এর পৌরহিত্য এ গোপীনাথপুর গ্রামবাসিগণের উপস্থিতিতে মন্দির সুষ্ঠুভাবে উদ্বোধন সম্পন্ন হলো। মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে শোভাযাত্রা করে মা ফলহরিণী কালিকে গোটা গ্রাম ঘোরানো হয়।

এই মন্দির প্রতিষ্ঠা অনুষ্ঠানে ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। আজকে এই মন্দিরে উদ্বোধন উপলক্ষে প্রায় ১৫০০ মানুষ খিচুড়ি ভোগ গ্রহণ করে। জৈষ্ঠ্য মাসের অম্যাবস্যা তিথিতে ফলহারিনী কালীপুজো করা হয়। মনে করা হয়, এই অমাবস্যা তিথিতে দেবীর আরাধনায় মোক্ষফল প্রাপ্তির যোগ তৈরি হয়। তার আগে আজ বাসন্তী পূজার পূর্ণ তিথিতে মা ফলহারিনি কালীর মন্দির প্রতিষ্ঠা হওয়ায় আনন্দিত গোপীনাথপুর এলাকার বাসিন্দারা।

See also  আরজি কর কাণ্ডের মাঝেই বধূকে গণ ধর্ষণ কাটোয়ায় - গ্রেপ্তার ১ অভিযুক্ত

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি