আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রায়নায় ৭০ জন কৃষকের হাতে আমন ধানের বীজ ও কৃষি উপকরণ তুলে দিলেন বিধায়ক সুভাষ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের রায়না-২ ব্লকের কিষাণ মান্ডিতে বৃহস্পতিবার আমন ধান চাষের প্রদর্শনী ক্ষেত্র গড়ে তোলার লক্ষ্যে বীজ ও কৃষি উপকরণ বিতরণ শিবির অনুষ্ঠিত হয়। কৃষি তথ্য উপদেষ্টা কেন্দ্র (FIAC), রায়না-২ ব্লকের ব্যবস্থাপনায় আয়োজিত এই শিবিরে ৭০ জন কৃষককে ধানের বীজ ও প্রয়োজনীয় কৃষি উপকরণ প্রদান করা হয়।

আত্মা (ATMA) প্রকল্পের অধীনে ২০২৬-২৭ অর্থবর্ষের এই কর্মসূচিতে উপভোক্তা কৃষকদের হাতে সরাসরি ধানের বীজ ও প্রয়োজনীয় কৃষি উপকরণ তুলে দেন রায়নার বিধায়ক সুভাষ পাত্র।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়না-২ ব্লকের কৃষি অধিকর্তা অভিজিৎ দুয়ারী সহ কৃষি দপ্তরের অন্যান্য আধিকারিকরা।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুভাষ পাত্র বলেন, দেশের প্রধানমন্ত্রী জৈব ও বায়ো-প্রোডাক্টভিত্তিক কৃষিকাজের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন।

সেই লক্ষ্যেই এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রয়োজনীয় সহায়তা ও সুযোগ-সুবিধা প্রদান করা হবে, যাতে উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশবান্ধব চাষে উৎসাহ পাওয়া যায়।পাশাপাশি তিনি অভিযোগ করে বলেন, পূর্ববর্তী সময়ে কৃষকদের কাছে এই ধরনের সরকারি প্রকল্পগুলির যথাযথ প্রচার করা হতো না। ফলে অনেক কৃষক প্রকৃত সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।

বর্তমান উদ্যোগের মাধ্যমে সেই পরিস্থিতির পরিবর্তন ঘটিয়ে প্রকৃত উপভোক্তাদের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।রায়না থেকে বলরাম সাহা র রিপোর্ট কৃষক সেতু নিউজ বাংলা

See also  বৈধ পাসপোর্ট-ভিসা নিয়েও ফিরতে হল বহরমপুরের তরুণীকে, বনগাঁ বেনাপোল সীমান্তে ‘২০০২ সালের ভোটার তালিকা’ চাওয়ায় চাঞ্চল্য!

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি