আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

কৃষকের ঘর থেকে রাজ্যের মেধাতালিকায় উজ্জ্বল ময়ূখ, উচ্চমাধ্যমিকে নবম স্থানাধিকারীকে সংবর্ধনা বিধায়ক সুভাষ পাত্রের!

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রায়না :-পূর্ব বর্ধমান জেলার রায়না ২ ব্লকের আখিনা গ্রামের এক সাধারণ কৃষক পরিবারের ছেলে আজ রাজ্যের গর্ব। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪৮৮ নম্বর পেয়ে রাজ্যে নবম স্থান অধিকার করেছে ময়ূখ পাল। তার এই সাফল্যে খুশির হাওয়া শুধু পরিবারেই নয়, গোটা রায়না জুড়েই। গ্রামের মেধাবী ছাত্রের এই কৃতিত্বে উচ্ছ্বসিত স্থানীয় মানুষজন, শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে জনপ্রতিনিধিরাও।
শনিবার ময়ূখ পালকে শুভেচ্ছা ও সংবর্ধনা জানাতে তার বাড়িতে পৌঁছন রায়না বিধানসভার বিধায়ক সুভাষ পাত্র। ময়ূখের হাতে ফুল, মিষ্টি ও শুভেচ্ছা তুলে দিয়ে তার উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন তিনি। পাশাপাশি ময়ূখের বাবা-মায়ের সঙ্গেও কথা বলেন বিধায়ক।

 

এদিন সুভাষ পাত্র বলেন, “শুক্রবার সারাদিন কলকাতায় ছিলাম। ময়ূখের সাফল্যের খবর পাওয়ার পর শনিবার ফিরেই সরাসরি ভাইয়ের বাড়িতে চলে এসেছি। এত বড় সাফল্য সত্যিই আমাদের গর্বিত করেছে। আগামী দিনে ময়ূখের মতো আরও অনেক ছাত্রছাত্রী তৈরি হোক, সেই আশাই রাখি”। ময়ূখের এই সাফল্যের পিছনে রয়েছে কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং পরিবারের অক্লান্ত সমর্থন। তার বাবা পেশায় একজন কৃষক। সীমিত সামর্থ্যের মধ্যেও ছেলের পড়াশোনায় কোনও খামতি রাখেননি তিনি। মা একজন গৃহবধূ। সংসারের নানা দায়িত্ব সামলেও সবসময় ছেলের পাশে থেকেছেন।
গ্রামের সাধারণ পরিবেশে বড় হয়ে ওঠা ময়ূখ নিজের মেধা ও পরিশ্রমের জোরে আজ রাজ্যের মেধাতালিকায় জায়গা করে নিয়েছে। তার এই সাফল্যে গর্বিত শিক্ষক-শিক্ষিকারা। স্থানীয় বাসিন্দাদের কথায়, ময়ূখ শুধু নিজের পরিবার নয়, গোটা এলাকার মুখ উজ্জ্বল করেছে।

 


ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চায় ময়ূখ পাল। বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে কাজ করার স্বপ্ন রয়েছে তার। পড়াশোনার পাশাপাশি নিয়মিত সময় মেনে প্রস্তুতি এবং শিক্ষকদের পরামর্শই তার সাফল্যের মূল চাবিকাঠি বলে জানিয়েছে ময়ূখ। ময়ূখের এই সাফল্য আরও একবার প্রমাণ করল, ইচ্ছাশক্তি ও পরিশ্রম থাকলে আর্থিক সীমাবদ্ধতা কোনও বাধা হয়ে দাঁড়াতে পারে না। গ্রামের মাটিতেও লুকিয়ে থাকে অসংখ্য সম্ভাবনা, প্রয়োজন শুধু সঠিক সুযোগ ও উৎসাহের। আর সেই কারণেই আজ রায়নার ৮০না গ্রামে উৎসবের আবহ। গ্রামের ছেলে রাজ্যের মেধাতালিকায় জায়গা করে নেওয়ায় গর্বিত সকলেই ।

See also  শিবের মাহাত্মের কথা শুনে শিবরাত্রিতে শিব মন্দিরে গিয়ে শিব পুজো সারলেন খান সাহেব

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি