উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : জনকল্যান শিবির চলাকালীন বিশৃঙ্খলা সৃষ্টি ও প্রতিবেশি এক মহিলার সাথে এই বিষয়ে গন্ডগোলের অভিযোগে গ্রেপ্তার এক জয়নগরে।গত ১৭ ই জুন জনকল্যাণ শিবির চলছিল জয়নগর মজিলপুর পৌরসভার আমন্ত্রন কমপ্লেক্সে।

আর সেই শিবির চলাকালীন জয়নগর মজিলপুর পৌরসভার ১০ নং ওয়ার্ডের মিত্র পাড়ার শুভেন্দু মিত্র নামে এক ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করে বলে অভিযোগ।আর সেই ঘটনার কথা তার এক প্রতিবেশি পাড়ায় গিয়ে অনেকের সাথে তা গল্প করে।আর তার পরে ঐ ব্যক্তি ঐ মহিলার বাড়ি গিয়ে তার সাথে ঐ ব্যাপার নিয়ে গন্ডগোল করে বলে ঐ মহিলা ঐ দিন রাতে জয়নগর থানায় অভিযোগ দায়ের করেন।
আর তার পরে তদন্তে নেমে জয়নগর থানার পুলিশ সোমবার রাতে শুভেন্দু মিত্রকে তার মিত্র পাড়ার বাড়ি থেকে গ্রেফতার করে জয়নগর থানায় নিয়ে আসে। ধৃতকে মঙ্গলবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করে জয়নগর থানার পুলিশ।











