আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ভাটপাড়ায় বিজেপিতে বড় ভাঙন, পার্থ ভৌমিকের হাত ধরে তৃণমূলে যোগ রাজ বিশ্বাসের

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

নির্বাচনের মুখে ভাটপাড়া বিধানসভাকে পাখির চোখ করে এগোচ্ছে তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্যেই বড়সড় রাজনৈতিক সাফল্য পেল শাসকদল। বিজেপি শিবিরে ভাঙন ধরিয়ে তৃণমূলে যোগ দিলেন দলের পরিচিত মুখ রাজ বিশ্বাস।

একসময় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন রাজ বিশ্বাস। দীর্ঘদিন বিজেপির সঙ্গে যুক্ত থাকার পর এবার তিনি ঘাসফুল শিবিরে নাম লেখালেন।

টিটাগর জেলা তৃণমূল কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। উপস্থিত ছিলেন ভাটপাড়া পুরসভার উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ, সৌরভ সিং সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।

রাজ বিশ্বাসের এই দলবদল ভাটপাড়ার রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। নির্বাচনের আগে বিজেপির ঘাঁটিতে এই ভাঙন তৃণমূলের জন্য বড় মনোবল বাড়াবে বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

See also  টিকিটের আশায় দান, দলবদলের গুঞ্জন ও প্রশ্নে নীরবতা—মতিবুর রহমানকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি