সাহিদুর রহমান, বাঁকুড়াঃ – বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের বোলড়া গ্রামের মহর্ষি পালের পরিবার ওন্দা যুব সমাজের সহযোগিতায় ছোট্ট মহর্ষির জন্মদিন পালন করলেন বৃদ্ধাশ্রমে।
অকৃত্রিম তৃপ্তি ও আন্তরিক সদিচ্ছায় তাদের সেবা গ্রহন করে মানবিক মুখের পরিচয় দিল মহর্ষি পালের পরিবার। মানুষকে ভালোবাসার মধ্য দিয়েই যে ঐশ্বরিক সুখ ও তৃপ্তি লাভ করলেন তা আজকালকার দিনে বড়ই দুর্লভ ।
আসলেই আনন্দ একার জন্য নয়, একা কখনো আনন্দ উপভোগ করে তৃপ্ত হওয়া যায় না মহর্ষি পরিবার সেটাই বুঝিয়ে দিল সকলকে।
আশ্রমিকদের আশীর্বাদ পাথেয় করেই সুর্নিবান বাবু তার সন্তানের আগামী চলার পথ শুরু করলেন ।