আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

খণ্ডঘোষে দ্রুতগতির ট্রাক ঢুকল দোকানে! ক্ষতিগ্রস্ত বসতবাড়ি — জখম চার!

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:-পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার সালুন মোড় এলাকায় সোমবার দুপুরে ঘটে যায় এক চাঞ্চল্যকর দুর্ঘটনা। বাঁকুড়া মোড় থেকে রসুলপুরগামী একটি দ্রুতগতির পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ঢুকে পড়ে রাস্তার ধারে একটি দোকানে। ট্রাকটির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় দোকান সংলগ্ন একটি বসতবাড়িও।

জানা গেছে, একটি মোটরবাইক আরোহীকে বাঁচাতে গিয়েই চালক নিয়ন্ত্রণ হারান। দুর্ঘটনায় অন্তত চারজন আহত হন। আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় খণ্ডঘোষ থানার পুলিশ।

See also  কোতুলপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, বারোচাকা লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল বৃদ্ধার

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি