আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মথুরাপুরের সাংসদের হাত ধরে বিরোধী দল থেকে শাসক তৃনমূল যোগদান মথুরাপুরে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, মথুরাপুর: সামনে বিধানসভার নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে শাসক তৃনমূল কংগ্রেসের সংগঠন বাড়ানোর লক্ষে একাধিক সভা চলছে।শনিবার বিকালে মথুরাপুর এক নং ব্লকের দেবীপুর পঞ্চায়েতের জ্ঞানেন্দ্র শিশু বিদ্যামন্দিরে তৃনমূল কংগ্রেসের উন্নয়নের পাঁচালি বিষয়ক কর্মসূচী হয়ে গেল।

যাতে উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভার সাংসদ বাপি হালদার, মথুরাপুর এক নং পঞ্চায়েত সমিতির সভাপতি মানবেন্দ্র হালদার, দেবীপুর পঞ্চায়েতের প্রধান আমির হোসেন লস্কর, মথুরাপুর এক নং ব্লক তৃনমূল যুব কংগ্রেস সভাপতি রাজু পুরকাইত সহ আরো অনেকে।এদিন দেবীপুর পঞ্চায়েতের বিরোধী সিপিআইএম ও বিজেপি থেকে ইছা সেখ,পরিমল ভান্ডারী,অনুপ মাঝি,রাজেশ মন্ডল, রাজকুমার হালদার,শুভংকর হালদারের নেতৃত্বে ২০০ জন কর্মী সমর্থকরা তৃনমুল কংগ্রেসে যোগ দেন।

এদিন তাদের হাতে তৃনমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার।মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতে এদিন বিরোধী দল থেকে শাসক তৃনমূল কংগ্রেসে যোগদান করেন বলে জানালেন সাংসদ বাপি হালদার।তিনি এদিন বলেন,মমতা বন্দ্যোপাধ্যায় গত ১৫ বছর ধরে উন্নয়নের পর উন্নয়ন করে চলেছে।লক্ষ্মীর ভান্ডারের টাকা বৃদ্ধি করেছেন।মানুষের পাশে থাকেন তিনি।আর বিজেপি সাধারণ মানুষকে ভুল বোঝাচছেন।তাই আগামী দিনেও দিদি আপনাদের পাশে থাকবেন।তাই আবার দিদি ক্ষমতায় আসবে বিজেপি যতই চেষ্টা করুক।আপনারা আমাদের পাশে থাকুন।

See also  ৫০০ বছরের প্রাচীন রায় পরিবারের নবপত্রিকা পুজো!মঙ্গলকোটের কৈচর গ্ৰামে আজও চলছে ঐতিহ্য

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি