আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

আইসিডিএস কেন্দ্রের পরিকাঠামো উন্নয়নে নতুন ভবন ও আধুনিক সুবিধা, উদ্বোধনে উপস্থিত অতিরিক্ত জেলা শাসক

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা, পূর্ব বর্ধমান:-পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের আইসিডিএস কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়নে এবার যুক্ত হল ডাইনিং চেয়ার-টেবিল ও এলইডি টিভির মতো আধুনিক সুবিধা। বৃহস্পতিবার খণ্ডঘোষ ব্লকের শাখারী এক গ্রাম পঞ্চায়েতের পোলেমপুর পশ্চিমপাড়ায় একটি আইসিডিএস কেন্দ্রের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন-ও করেন অতিরিক্ত জেলা শাসক (শিক্ষা) প্রতীক সিং।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ ব্লক উন্নয়ন আধিকারিক অভীক কুমার ব্যানার্জি ও ব্লক শিশু উন্নয়ন আধিকারিক লালের শর্মা। নতুন ভবনের উদ্বোধনের পাশাপাশি প্রতীক সিং অন্যান্য আইসিডিএস কেন্দ্রগুলিও পরিদর্শন করেন এবং কেন্দ্রগুলিতে শিশুদের জন্য আরও ভালো পরিকাঠামো গড়ে তোলার ওপর জোর দেন। উল্লেখ্য, এই উদ্যোগে কেন্দ্রগুলিতে শিশুদের খাবার গ্রহণ ও শিক্ষা-মনোরঞ্জনের পরিবেশ উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

See also  নবস্থা পাবলিক লাইব্রেরীর উদ্যোগে একদিনের ফুটবল প্রতিযোগিতার অনুষ্ঠিত হলো আজ।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি