আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

প্রাক্তন তৃণমূল বিধায়কের স্বামী গ্রেফতার

krishna Saha

Published :

Kolkata
WhatsApp Channel Join Now

নিজস্ব সংবাদদাতা:- তৃণমূলের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সীর স্বামী তথা বিধাননগর পুরসভার প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করল পুলিশ। বুধবার পুরুলিয়া থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। এর আগে সম্ভাব্য গ্রেফতারি এড়াতে অদিতি মুন্সী ও দেবরাজ চক্রবর্তী কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আদালত তাঁদের শিশুসন্তানের কথা বিবেচনা করে অদিতি মুন্সীকে রক্ষাকবচ দিলেও, দেবরাজ চক্রবর্তীর আবেদন খারিজ করে দেয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্পত্তি সংক্রান্ত অনিয়মের অভিযোগে তাঁদের বিরুদ্ধে তদন্ত চলছিল। অভিযোগ, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি বেনামে ও আত্মীয়-পরিচিতদের নামে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পত্তি, সম্পত্তির তথ্য গোপন রাখা, অর্থপাচার এবং নির্বাচনী হলফনামায় সম্পত্তির পরিমাণ কম দেখানোর অভিযোগও উঠেছে অদিতি মুন্সীর বিরুদ্ধে।

এই অভিযোগগুলির ভিত্তিতেই তদন্তের অগ্রগতির মধ্যে দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে খবর।

See also  সন্দেহের জেরে ঘুমন্ত অবস্থায় নিজের স্ত্রীকে খুন করার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি