আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মাছখান্ডা গ্রামে খেটে খাওয়া মানুষদের হাতে তুলে দিলেন খাদ্য সামগ্রী

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

মূলকাটি, পূর্ব বর্ধমান- কৃষ্ণ সাহা  —-লকডাউনের সংকটকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে এবার দীপন যুব গোষ্ঠী। তারা পূর্ব বর্ধমান জেলার  মাছখান্ডা গ্রামে খেটে খাওয়া মানুষদের হাতে তুলে দিলেন খাদ্য সামগ্রী। খাদ্য সামগ্রির মধ্যে ছিল চাল, ডাল, তেল, নুন ও মুড়ি। স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা করতে স্যানিটাইজার এবং সাবান দিয়ে সাহায্য করলেন। করোণা ভাইরাসের তান্ডব সারা বিশ্বে প্রভাব বিস্তার। এই মুহূর্তে ভারতে আক্রান্তের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গেছে। তাই সাধারণ মানুষের কথা ভেবেই দীপন যুব গোষ্ঠী এই পদক্ষেপ গ্রহণ করেছে। ঐদিন প্রায় 65 থেকে 70 জনকে খাদ্য সামগ্রী দান করেছেন তারা। সেই সময় উপস্থিত ছিলেন দীপন যুব গোষ্ঠীর সমস্ত সদস্য বৃন্দ এবং বর্তমান সম্পাদক কাজী জয়নাল আবেদীন।

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন লোক শিক্ষা পর্ষদ অনুমোদিত সংস্থা এই দীপন যুব গোষ্ঠী। পূর্বেও বিভিন্ন সমাজসেবামূলক কাজে তারা এগিয়ে গেছেন। ঈদ, দুর্গাপুজোর আগে বস্ত্রদান থেকে শুরু করে বছরের বিভিন্ন সময় সামাজিক কাজ কর্মের মধ্যে নিজেদেরকে যুক্ত রাখেন। বর্তমান সময়ে মানুষের কাজকর্ম একেবারেই নেই। কিভাবে দিন চলবে তাদের এই কথা ভেবেই এমন পদক্ষেপ, জানালেন দীপন যুব গোষ্ঠীর বর্তমান সম্পাদক কাজী জয়নাল আবেদীন। 1985 সাল থেকে এই ভাবেই নিজেদের কর্ম-পরিধি বিস্তার করে চলেছেন তারা। পরবর্তী ক্ষেত্রে মাছখান্ডা গ্রামেরই আরো 50 টি পরিবারকে খাদ্য সামগ্রী তুলে দেওয়ার সংকল্প রয়েছে তাদের। শুধু তাই নয় যতদিন পর্যন্ত এই লকডাউন জারি থাকবে ততদিন পর্যন্ত এভাবেই নিজেদের সামর্থ্য মত ক্ষুধার্তের পাশে দাঁড়াবেন তারা।

See also  মঙ্গলকোটের ঝিলু গ্রামের নবদম্পতির অভিনব উদ্যোগ, বিয়ের খরচা বাঁচিয়ে বস্ত্র বিতরণ করলেন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি