আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সরস্বতী পুজোর আগে ফলের বাজার অগ্নিমূল্য আর্থিক সমস্যায় সাধারণ মানুষ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

সঞ্জীব মল্লিক ( বাঁকুড়া ) :- আগামীকাল মা সরস্বতীর আরাধনায় মেতে উঠবে গোটা দেশবাসী কিন্তু ফলের বাজারে জিনিসপত্রের যা দাম তাতে আনন্দে ভাটা পড়ছে আমজনতার । বর্তমান কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে সাধারণ মানুষের পকেটে এমনিতেই টান পড়েছে তার ওপর ফলের বাজার অগ্নিমূল্য সবমিলিয়ে রীতিমতো আর্থিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমজনতাকে । সোমবার সোনামুখী বাজারের বিভিন্ন প্রান্তে ঘুরে এমনই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায় । অনেকেই আবার বাজেটে কাটছাঁট করতে বাধ্য হচ্ছেন আবার অনেকে নিয়ম রক্ষার্থে বাজার করতে ব্যস্ত হয়ে পড়েছেন । এ মুহূর্তে আপেল দেড়শ থেকে দুইশ টাকা কেজি দরে বিক্রি মটরশুটি 50 টাকা কেজি কলার ডজন 25 থেকে 30 টাকা কমলালেবু 80 টাকা কেজি ।

মধুসূদন রায় নামে এক সাধারণ ক্রেতা বলেন , প্রতিদিনই জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে ফলে দারুন সমস্যায় পড়তে হচ্ছে আমাদের । সুমন্ত হালদার নামে অপর এক ক্রেতা বলেন , এখন এমনিতেই রোজগার কম তার ওপর জিনিসপত্রের যা দাম বেড়েছে তাতে দারুন আর্থিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের । দুদিন আগে যা দাম ছিল এখন দাম আরো বেশি দাম বলে জানান তিনি ।

আশীষ সেন নামে এক ফল বিক্রেতা বলেন , জিনিসপত্রের অত্যাধিক দাম বৃদ্ধি পাওয়াতে খরিদ্দার অনেক কম আসছে যার ফলে আমাদের কেউ আর্থিক সংকটে পড়তে হচ্ছে ।

See also  মমতার বাংলার প্রকল্পকে কৌশলে অনুকরণ করে বর্ধমানে ব্যবসা নেমে কেল্লাফতে করে ফেলেছে যোগী রাজ্যের যুবক

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি