আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দূষীত জলে অতিষ্ট দৈনিক জীবন

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমানের মেমারী ১ ব্লকের পালসিট স্বস্তিপল্লী এলাকায় রয়েছে একটি তুলো মিল , যেখানে তৈরী হত না না প্রকার তুলো , আর সেই তুলো তৈরী করতে গিয়েই প্রক্রিয়াকরণে বার হয়ে আসে মারাত্বক দূষীত জল, যা নিয়ম মোতাবেক কোনো নির্দিষ্ট নালায় বা ভূগর্তভস্থ পানীয় জলস্তরের আরো নিচে পৌঁছে দিতে হয় নির্ধারিত নিয়ম মেনে , কিন্তু এক্ষেত্রে সেসবের পাত্তা না দিয়ে সাধারণ পাইপ দিয়ে ফেলা হচ্ছে যথেচ্ছ ভাবে ,

তা জমে থাকছে দীর্ঘ জায়গা জুড়ে স্থানীয় এলাকা জুড়ে , যা গিয়ে মিশছে ভূগর্তভস্থ জলস্তরে , বাড়ছে পানীয় জল থেকে রোগের মাত্রা ! আবার সেই জমা জল এতটাই বিষ যে, সেখানে পড়ে গেলে কোনোভাবে , মারা যাচ্ছে গবাদি পশু, রাস্তার কুকুর কিংবা অবলা অনেক পশুরাই ! এ বিষয়ে জমছে ক্ষোভ এলাকায় , স্থানীয়রা চাইছে এর দ্রুত সমাধান অন্যথায় প্রশাসনিক হস্তক্ষেপ ! প্রতিবাদ জানাচ্ছে পশুপ্রেমীরা ও !

See also  ভারতীয় দলের কোচ হওয়ার আগে BCCI এর সামনে ৫টি শর্ত রেখেছেন গৌতম গম্ভীর

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি