আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো রায়নার মিরেপোতা বাজারে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
বলরাম সাহা ( রায়না ) :- ক অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো রায়নার মিরেপোতা বাজারে। আনুমানিক বয়স 65 বছরের কাছাকাছি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে জয়ন্ত ব্যানার্জি নামক ওই ব্যক্তি সেহারা গ্রাম পঞ্চায়েতের মিরেপোতা বাজারে বেশ কিছুদিন ধরে একটি ধাবায় কাজ করতেন। আজ সকালে বাজারে একটি ফাঁকা বাড়ি থেকে ওই ব্যক্তির মৃতদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
এই দৃশ্য দেখা মাত্রই স্থানীয় বাসিন্দারা রায়না থানার সেহারাবাজার পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে মৃত্যু ব্যক্তির আসল পরিচয় কিংবা তার বাসস্থান সম্পর্কে এখনো পর্যন্ত কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। ওই ব্যক্তি সম্পর্কে যার কাছে যার তথ্য ছিল সব কিছু জানানো হয়েছে পুলিশকে। অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। হঠাৎ কেন তিনি আত্মহত্যা করলেন এই নিয়ে উঠছে প্রশ্ন।
See also  এসআইআর-কাণ্ডে উত্তাল রাজ্য–কমিশনের ভূমিকা নিয়ে সরব রাজনৈতিক মহল! পাঁচটি জ্বলন্ত প্রশ্ন তুলে ধরে সরব, পূর্ব বর্ধমান তৃণমূল জেলা পরিষদের অধ্যক্ষ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি