আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানালেন আজাদকে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বর্ধমান সেকেন্ডারি এডুকেশন এর পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত বুজরুকদিঘি উচ্চ বিদ্যালয়ে এলেন আধিকারিকরা। সদ্য প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল। এবছর মাধ্যমিক ২০২২ এ দশম স্থান অধিকার করেছে পূর্ব বর্ধমান জেলার বুজরুকদিঘি উচ্চ বিদ্যালয়ের ছাত্র শেখ আজাদ। তার প্রাপ্ত নম্বর ৬৮৪।

প্রধানত মাধ্যমিক পরীক্ষায় তার এই সাফল্য অর্জনের জন্য তাঁকে সংবর্ধনা যাপন করতে বর্ধমান সেকেন্ডারি এডুকেশন এর পক্ষ থেকে বুজরুকদিঘি উচ্চ বিদ্যালয়ে পৌঁছেছেন ৩ জন আধিকারিক। এদিন স্কুলে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট ইনস্পেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন পূর্ব বর্ধমান নীলাদ্রি শেখর মাঝি, অ্যাসিস্ট্যান্ট ইনস্পেক্টর অফ স্কুল মলয় দে, এবং সর্বশিক্ষা মিশন এর পক্ষ থেকে শ্রীকান্ত মালিক।

 

 

এদিন মাধ্যমিকে দশম স্থানাধিকারী ছাত্র বুজরুকদিঘী উচ্চ বিদ্যালয়ের ছাত্র শেখ আজাদ এর হাতে বেশ কিছু উপহার সামগ্রী তুলে দেন তারা।সাথে সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা তুলে দেওয়া হয়।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি