এক গৃহবধূকে পুড়িয়ে মেরে ফেলার চেষ্টার অভিযোগ উঠল স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর ঘটনা পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার চা গ্রাম এলাকায়।
ওই গৃহবধুর নাম আখি সই(23) বাপের বাড়ি খণ্ডঘোষ থানার বেড়ুগ্রাম পঞ্চায়েতের কালনা গ্রামে, 6 বছর আগে খণ্ডঘোষ ব্লকের উখরিদ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চা গ্রাম এ কুন্তল সই নামে এক যুবকের সঙ্গে আখির বিবাহ হয়, এবং তাদের একটি তিন বছরের বাচ্চা মেয়েও আছে, গৃহবধুর বাপের বাড়ির লোকজনের অভিযোগ বিগত দু’বছর ধরে তাদের মেয়ের উপর শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার করছে তার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন।
আজকে আখির শ্বশুরবাড়ির লোকজন এবং তার স্বামী নিজে আঁখিকে মারধর করে এবং বাড়ির মধ্যে থাকা বাথরুমের ভিতরে নিয়ে গিয়ে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং বাথরুমের দরজাটা বাইরে থেকে লক করে দেয় শ্বশুর বাড়ির লোকজনেরা, বেশ কিছুক্ষণ আগুন জ্বলার পর বিষয়টি এলাকাবাসীদের নজরে আসে,












