আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে হারানো ২১টি স্মার্টফোন উদ্ধার, মালিকদের মুখে হাসি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

মাধবডিহি, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলা পুলিশের এক বিশেষ উদ্যোগে এবং মাধবডিহি থানার সহযোগিতায় উদ্ধার করা হল ২১টি হারিয়ে যাওয়া মূল্যবান স্মার্টফোন। ২০২৪ সালের শেষ দিক এবং ২০২৫ সালের প্রথম দিকে মাধবডিহি থানা এলাকা থেকে যে সমস্ত মোবাইল ফোন চুরি বা হারিয়ে গিয়েছিল, সেগুলোর মধ্যে ২১টি ফোন পুনরুদ্ধার করে আজ তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ।

মাধবডিহি থানা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি মালিকদের হাতে তুলে দেন এসডিপিও সদর সাউথ অভিষেক মন্ডল। অনুষ্ঠানে মাধবডিহি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত মন্ডল, থানার মেজবাবু সেখ হাবিবুল হাসান, সাব-ইন্সপেক্টর সিসাম দাস সহ অন্যান্য পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়াররা উপস্থিত ছিলেন।

পুলিশের এই আন্তরিক প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন তাদের হারানো মোবাইল ফোন ফিরে পাওয়া মালিকরা। আবেগাপ্লুত হয়ে পড়েন কেউ কেউ। এক মোবাইল মালিক জানান, অনেক কষ্টের পর একটি ফোন কিনেছিলেন এবং সেটি হারানোর পর ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। পুলিশ সেই ফোন উদ্ধার করে দেওয়ায় তাদের আনন্দাশ্রু ধরে রাখা কঠিন। পুলিশের এই উদ্যোগ অসহায় পরিবারগুলির কাছে সত্যিই এক বড় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।

কৃষ্ণ সাহার রিপোর্ট কৃষকসেতু নিউজ বাংলা বাংলার মাঝে খবরের খোঁজে

See also  যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে গিয়ে রহস্যজনকভাবে মৃত ছাত্রের নামে হাসপাতালের নামকরণ করার প্রতিবাদে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাসিন্দা ও স্বপ্নদীপ কুন্ডু স্মৃতি রক্ষা কমিটির সদস্যরা।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি