আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ভেটাগুড়িতে বাজার তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে বোমাবাজি, দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

সনৎ বর্মন, কোচবিহার

ঘটনার বিবরণে জানা গিয়েছে শুক্রবার গভীর রাত আনুমানিক ২ টো নাগাদ দিনহাটার ভেটাগুড়িতে বাজার তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে বোমাবাজি চালায় এক দল দুষ্কৃতী। বুথ সভাপতি মনোরঞ্জন বর্মন জানান, গত রাত হঠাৎ করে তার বাড়িতে বোমাবাজি করে দুষ্কৃতীরা। বোমের আওয়াজ শুনে বাইরে বেরিয়ে এলে ততক্ষনে দুষ্কৃতীরা পালিয়ে যায়।

 

যদিও এ ঘটনায় বিজেপির দিকেই অভিযোগ করেন ভেটাগুড়ি ১ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি অনন্ত কুমার বর্মন। তবে এই বিষয়ে বিজেপির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এরপর শনিবার সকালে বাজার বুথ সভাপতির বাড়িতে পৌঁছায় দিনহাটা থানার পুলিশ। পুলিশ পুরো ঘটনা পরিদর্শন করে পড়ে থাকা বোমার সুতো গুলি উদ্ধার করে নিয়ে যায়।

 

এদিকে আবার তৃণমূল কংগ্রেস কর্মীরা বোমাবাজির ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে ভেটাগুড়ি চৌপাথী এলাকায় দিনহাটা, কোচবিহার গামী মূল রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ অবস্থানে বসে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়।

See also  এখন বর্ধমান শহরের কাছেই এবার মিলবে একদম আসল নলেন গুড়

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি