আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

এক মাসে ১২ দিন ব্যাংক বন্ধ। দেখে নিন কোন কোন তারিখ বন্ধ থাকবে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ফেব্রুয়ারি মাসে সারা দেশজুড়ে মোট ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ তাই ব্যাঙ্ক যাওয়ার আগে অবশ্যই জেনে নিন কবে কবে বন্ধ থাকছে ৷
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্যালেন্ডার অনুযায়ী, বিভিন্ন রাজ্যের ছুটি দেখলে সেই সংখ্যাটা এক এক রকম হয় ৷ ব্যাঙ্ক ছুটির আগে ও পরের দিনগুলিতে অত্যাধিক বেশি ভিড় হয় ৷ তাই ভিড় এড়াতে ব্যাঙ্কের ফেব্রুয়ারি মাসের ছুটির তালিকা দেখে নিন ৷

ফেব্রুয়ারি মাসে ব্যাঙ্ক ছুটির তালিকা ২ ফেব্রুয়ারি : সোনম লোচার উত্সব, গ্যাংটকে(সিকিম)। ৫ ফেব্রুয়ারি : সরস্বতী পুজো/ শ্রী পঞ্চমী/ বসন্ত পঞ্চমী। আগরতলা, ভুবনেশ্বর ও কলকাতায় ব্যাঙ্ক বন্ধ। ১৫ ফেব্রুয়ারি : মহম্মদ হজরত আলি/লুই-নাগাই-নি’র জন্মবার্ষিকী। ইম্ফল, কানপুর এবং লখনউতে ব্যাঙ্ক বন্ধ। ১৬ ফেব্রুয়ারি : গুরু রবিদাস জয়ন্তী। পঞ্জাবের চণ্ডীগড়ে ওই দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৮ ফেব্রুয়ারি :

দোলযাত্রার কারণে কলকাতায় ব্যাঙ্ক বন্ধ। (যদিও ক্যালেন্ডার অনুযায়ী, ১৮ মার্চ দোলযাত্রা পড়েছে)। ১৯ ফেব্রুয়ারি : ছত্রপতি শিবাজি মহারাজ জন্মজয়ন্তী। বেলাপুর, মুম্বই ও নাগপুরে ব্যাঙ্কে ছুটি।
এই দিনগুলি বাদে, ৬, ১৩, ২০ ও ২৭ ফেব্রুয়ারি রবিবার পড়েছে। আর ১২ এবং ২৬ ফেব্রুয়ারি দ্বিতীয় এবং চতুর্থ শনিবার। তাই ওই দিনগুলোতেও বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷

See also  লক্ষীর ভান্ডারে টাকা জমিয়ে দুস্থদের বস্ত্র দান প্রমিলা বাহিনীর শারদীয়ার প্রাক্কালে এমনই ছবি ধরা পড়লো সোনামুখী পৌর শহরের ১৫ নং ওয়ার্ডে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি