আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ভোটের আগে হরিহরপাড়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার, চাঞ্চল্য

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ভোটের প্রাক্কালে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে সদানন্দপুর এলাকায় অভিযান চালায় হরিহরপাড়া থানার পুলিশ।

অভিযান চলাকালীন এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি ওয়ান শাটার পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ধৃতের নাম জিল্লার রহমান। তার বাড়ি হরিহরপাড়া থানার আব্দুলপুর এলাকায়। শুক্রবার তাকে বহরমপুর জেলা আদালতে পেশ করে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ।

কী কারণে তিনি আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিলেন এবং অস্ত্রটি কোথা থেকে এল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি