আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

চালকলের নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগ, রায়নায় লরি আটক, তদন্তে পুলিশ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের রায়না থানার গোপালপুর এলাকার মা ভবানী রাইস মিল চালকলে প্রতারণার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চালকলের মালিকের অজান্তেই তাঁর মিলের নাম ব্যবহার করে চাল সরবরাহে অনিয়ম ও প্রতারণার চেষ্টা চলছিল।
চালকল কর্তৃপক্ষের দাবি, গত ৩ জুলাই ২০২৬ সন্ধ্যা প্রায় সাড়ে ৭টা নাগাদ বর্ধমানের একটি গদির মাধ্যমে WB25H8061 নম্বরের একটি লরি তাদের মিলে আসে। ওই লরিতে মিলের জন্য ৮ টন চাল সরবরাহ করার কথা ছিল।

কিন্তু গাড়িটি পরীক্ষা করে দেখা যায়, তাতে আগে থেকেই প্রায় ১০ টন চাল বোঝাই রয়েছে।
এসময় চালকলের মালিকের নজরে আসে, গাড়িতে তাঁর ব্র্যান্ডের ‘কেশরভোগ’ নামে বস্তাবন্দি চাল লোড করা রয়েছে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি গাড়ির চালক ও খালাসিকে ওই চাল কোথা থেকে লোড করা হয়েছে জানতে চান। অভিযোগ, তারা সন্তোষজনক উত্তর দিতে পারেননি এবং বিভ্রান্তিকর তথ্য দেন।


এরপর ৪ জুলাই বিকেলে চালকল কর্তৃপক্ষ রায়না থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ লরিটির নম্বর ধরে তদন্ত শুরু করে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গাড়িটিকে থানায় নিয়ে যায় এবং চালক ও খালাসিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।


চালকল কর্তৃপক্ষের অভিযোগ, তাঁদের ব্র্যান্ডের নকল বস্তায় কোথা থেকে চাল ভরা হয়েছে এবং এর প্রকৃত উৎস কী, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে চালের উৎস, বস্তার সত্যতা এবং সম্ভাব্য প্রতারণা চক্রের সঙ্গে কারা জড়িত, তা খোঁজার কাজ চলছে।

See also  চার দিনের মাথায় চার লক্ষ্য টাকা আর্থিক সাহায্য মৃত পরিবারদের হাতে তুলে দিলেন মন্ত্রী ও বিধায়করা।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি