আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সরকারি আবাস পাইয়ে দেওয়ার নাম করে কাটমানির অভিযোগ, মেমারিতে গ্রেফতার তৃণমূলের ওয়ার্ড সভাপতি সহ ১ নেতা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমানের মেমারিতে সরকারি আবাস প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি নেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়াল এলাকায়। অভিযোগের ভিত্তিতে মেমারি থানার পুলিশ গ্রেফতার করল তৃণমূল কংগ্রেসের ৯ নম্বর ওয়ার্ড সভাপতি প্রদীপ কোলে এবং সীমন্ত সর্দার নামে অপর এক তৃণমূল নেতাকে।

 

 

অভিযোগ, স্থানীয় বাসিন্দা ধনাই ভূমিজের কাছ থেকে সরকারি আবাসের ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় ৪৫ হাজার টাকা নেওয়া হয়। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও তিনি কোনও সরকারি ঘর পাননি বলে অভিযোগ। এরপর টাকা ফেরত চাইতে গেলে ধনাই ভূমিজ ও তাঁর স্ত্রীকে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

 

 

ঘটনার পর মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে তদন্তে নামে পুলিশ। অভিযোগের ভিত্তিতে বুধবার প্রদীপ কোলে ও সীমন্ত সর্দারকে গ্রেফতার করে মেমারি থানার পুলিশ। পরে ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করা হয়। ঘটনাকে কেন্দ্র করে মেমারি এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

See also  জুয়ার ঠেক চালানোর অভিযোগে গ্রেফতার তিন জয়নগরে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি