আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

প্রায় ১৩ বছর পরে চিটফান্ড মামলার অন্যতম অভিযুক্ত সুদীপ্ত সেন জামিন পেতে চলেছে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

২০১৩ সালে খবরের শিরোনামে ছিলেন সুদীপ্ত সেন। চিটফান্ড মামলায় তিনি অভিযুক্ত। এবার ১৩ বছর পরে তিনি খোলা আকাশের নিচে আসতে চলেছেন। এবার জেলমুক্তির পথে সুদীপ্ত সেন। পশ্চিমবঙ্গের সমস্ত মামলার পর ত্রিপুরার সব মামলাতেও জামিন পেলেন সারাদা কর্তা।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের তরফে ত্রিপুরার সব মামলায় জামিন মঞ্জুর করা হয়েছে। এই রাজ্যের সব মামলায় আগেই জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার সিবিআইয়ের হাতে থাকা ত্রিপুরার মামলায় সুপ্রিম কোর্ট জামিন দেওয়ায় প্রায় ১৩ বছর পরে চিটফান্ড কর্তা জেল থেকে মুক্ত হতে চলেছেন বলেই জানা যাচ্ছে।

২০১৩ সালের ২৩ এপ্রিল কাশ্মীরের সোনমার্গ থেকে গ্রেফতার করা হয় সারদাকর্তা সুদীপ্ত সেনকে। একইসঙ্গে গ্রেফতার করা হয় সুদীপ্তর সঙ্গী দেবযানী মুখোপাধ্যায়কেও। ১৩ বছর, গত এপ্রিল মাসে এ রাজ্যের ৩৮৯টি মামলাতেই জামিন পান সুদীপ্ত সেন।

কিন্তু এ
রাজ্যের মামলায় মুক্তি পেলেও ভিনরাজ্যের বেশ কিছু মামলার জামিনের শর্ত হিসেবে দেওয়া বেলবন্ড জমা না পড়ায় এপ্রিলে মুক্তি পাননি সুদীপ্ত সেন। সংশ্লিষ্ট রাজ্যের আদালতে সেই টাকা জমা না পড়ায় জটিলতা রয়ে যায়।এবার ত্রিপুরার মামলাতেও জামিন পেলেন চিটফান্ড কর্তা। ২০১৩ সাল থেকে জেলে রয়েছেন তিনি। সুদীপ্ত সেনের বয়স ৬৪ বছর। একাধিক শারীরিক জটিলতা রয়েছে তাঁর। সম্প্রতি ব্রেন স্ট্রোক হয়েছিল, সেখান থেকে বেঁচে ফিরেছেন তিনি। সর্বোচ্চ কারাদণ্ডের দ্বিগুণ সময় জেলে কাটিয়ে ফেলেছেন সুদীপ্ত। তবে তদন্ত সহযোগিতা করার কথা বলেছে শীর্ষ আদালত।

See also  বাঁকুড়ার শালতোড়ায় পাথর শিল্প খোলার দাবিতে মিছিল ও ডেপুটেশন।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি