আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দু:স্থ মানুষদের হাতে কম্বল তুলে দিলেন আসাম বঙ্গীয় সারস্বত মঠের এক ভক্ত

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : বর্ষার সময়ে দু:স্থ মানুষদের হাতে কম্বল ও ফল তুলে দিলেন আসাম বঙ্গীয় সারস্বত মঠের এক শিষ্যা।গরীব মানুষের পাশে থেকে দীর্ঘ দিন কাজ করে চলেছে আসাম বঙ্গীয় সারস্বত মঠ।উওর ২৪ পরগনার হালিশহরের এই মঠের উদ্যোগে দক্ষিন ২৪ পরগনা, কলকাতা, উওর ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে জনসেবা মূলক একাধিক কাজ চলেছে।

শনিবার বিকালে এই মঠের ভক্ত স্বাগতা মুখার্জির উদ্যোগে সাউথ বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের মুলদিয়ার হালদার পাড়া ও সাফুই পাড়ায় দু:স্থ মানুষদের হাতে কম্বল ও ফল তুলে দিলেন।এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাম বঙ্গীয় সারস্বত মঠের ভক্ত স্বাগতা মুখাজী, সমাজসেবী তরুন হালদার,অবর স্কুল পরিদর্শক কৃষেন্দু ঘোষ,স্কুল শিক্ষক উৎপল দাস, দূর্গাপদ ঘোষ সহ আরো অনেকে।

এদিন এ ব্যাপারে আসাম বঙ্গীয় সারস্বত মঠের ভক্ত স্বাগতা মুখার্জি বলেন,মঠের উদ্যোগে সারা বছর এই ধরনের কাজ করা হয়।আর আমি সারাজীবন এই ধরনের কাজ করে যেতে চাই।

See also  চাকরি দেওয়ার নামে যুবক যুবতীদের ঠকানোর অভিযোগে গ্রেপ্তার কলকাতা পুলিশের এক কর্মী ও তাঁর ছেলে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি