হুরিয়া, পূর্ব বর্ধমান—- দেশজুড়ে করোনার মহামারী, জারি লকডাউন। এই পরিস্থিতিতে নিজের জন্মভূমির মানুষ না খেতে পেয়ে দিন যাপন করবেন, মেনে নিতে পারলেন না হরিয়া গ্রামের এক ব্যবসায়ী। তার নাম শেখ লকাই। এবার নিজ উদ্যোগে নিজ গ্রামে দরিদ্র মানুষদের মধ্যে দুই কেজি চাল এবং দুই কেজি করে আলু বিতরণ করলেন। এই দিন প্রায় দুশো জন মানুষকে তিনি দান করলেন। আগে থেকেই টোকেন দেওয়া ছিল।








