আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

উচ্চমাধ্যমিকে অকৃতকার্য হওয়ায় বিক্ষোভ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

সনৎ বর্মন

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এবার পথে নেমে বিক্ষোভ করল কোচবিহারের ৩টি স্কুলের ছাত্র ছাত্রীরা। সোমবার কোচবিহারে ইন্দিরা দেবী বালিকা বিদ্যালয়,উচ্চ বালিকা বিদ্যালয়,হরেন্দ্রনাথ বিদ্যাপিঠের ছাত্রীরা রাস্তায় তারা এই পথ অবরোধে সামিল হয়। তাদের প্রাপ্য দাবি, অবিলম্বে তাদের খাতা গুলিকে রিভিউ করে তাদের পাস করানো হোক।

 

উল্লেখ্য,গত ১০ জুন রাজ্যের উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হয় রাজ্যের মেধাতালিকায় কোচবিহারের নাম উঠে আসলেও কিছু ক্ষেত্রে ব্যতিক্রম ঘটিয়ে কয়েকটি স্কুলের ছাত্র ছাত্রীদের অকৃতকার্য করে দেয় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । আর এরপর থেকেই একপ্রকার স্কুলের বিরুদ্ধে অভিযোগ এনে সরব হয় স্কুলের ছাত্র-ছাত্রীরা।

 

তাদের অভিযোগ,তাদের খাতা না দেখেই অকৃতকার্য বলে ঘোষণা করা হয়। এর পরেই রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন সাধারণ ছাত্রছাত্রীরা। যে সমস্ত ছাত্র-ছাত্রী কম নাম্বার পেয়েছে তাদের পাশ করিয়ে দেওয়া হলেও কিছু সংখ্যক ছাত্র-ছাত্রীকে পাস করায়নি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। যার দায়ভার এসে পড়েছে সরাসরি স্কুল গুলির উপর।

 

See also  ভগ্নপ্রায় রাস্তা তাই আসতে চাই না অ্যাম্বুলেন্স, সমস্যায় চাঁদপুর বাসীরা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি