আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

প্রকাশ্য দিবালোকে মহিলার হার ছিনতাই

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

দুর্গাপুরের দেশবন্ধু নগরে প্রকাশ্য দিবালোকে এক মহিলার হার ছিনতাইকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়াল। মহিলার নাম রেবা মন্ডল। বাড়িতে পুজোর জন্য দূর্বাঘাস তুলতে গিয়েছিলেন তিনি। সেই সময় বাইকে চড়ে আসা দুষ্কৃতীরা তাঁর গলায় থাকা ১২ গ্রামের একটি সোনার হার ছিনতাই করে।

 

তিনি চিৎকার করলে আশেপাশের লোকেরা ঘটনাস্থলে পৌঁছান। কিন্তু দুষ্কৃতীরা বন্দুকের ভয় দেখিয়ে এলাকার থেকে চম্পট দেয়। দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারা এই কাজ করল তা খতিয়ে দেখছে পুলিশ।

 

See also  ময়নাগুড়ির কাছে লাইনচ্যুত বিকানের এক্সপ্রেস

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি