আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বোম বাঁধতে গিয়ে বিস্ফোরণ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

সুদীপ্ত দত্ত ( বর্ধমান ) :- বোম বাঁধতে গিয়ে বিস্ফোরণে আহত হল দুই ব্যক্তি।

ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের
কেতুগ্রামের বেরুগ্রাম পঞ্চায়েতের চিনিসপুর গ্রামে।

বোমা বিস্ফোরণে আহতদের নাম রাজু শেখ, রাজা কাজী।

তাদের আশঙ্কাজনক অবস্থায় কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাদের বর্ধমান হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাদের কলকাতা রেফার করা হয়।

এই ঘটনায় আর কেউ জখম হয়েছে কিনা তার খোঁজও চালিয়েছিল পুলিশ।

পুলিস ঘটনাস্থল ঘিরেও রেখেছে। এলাকায় তল্লাশি চালাচ্ছে মোতায়েন করা হয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় কালো শেখের বাড়িতে বোম বাঁধতে গিয়েই এই ঘটনাটি ঘটে।
আজ সকালে প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার হয় বিস্ফোরণ স্থল এর ধান জমি থেকে

ষষ্ঠ দফা ভোটের আগেই বোমা বিস্ফোরণের ঘটনায় কেতুগ্রাম এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

এই ঘটনায় ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কেতুগ্রাম থানার পুলিশ।

See also  তাহলে কি তমলুকের বর্গভীমা মন্দিরে পুজো দিয়ে নিজেকে প্রকাশ্যে আনতে চলেছেন মন্ত্রী শুভেন্দু অধিকারী

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি