আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রায়না এক নম্বর ব্লকে ইভিএম অ্যাওয়ারনেস ক্যাম্পেইন

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা ( রায়না ) :- পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত রায়না এক নম্বর ব্লকে শুরু হল ইভিএম অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। ইভিএমের মাধ্যমে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করছে জাতীয় নির্বাচন কমিশন। ইভিএম অর্থাৎ ইলেকট্রনিক ভোটিং মেশিন বা বৈদ্যুতিন ভোটযন্ত্র হল বোতাম টিপে ভোটদানের যন্ত্র। সামনেই একুশের বিধানসভা নির্বাচন। আর সেই কারণেই সময়সীমা নির্ধারণ করে বিভিন্ন অঞ্চলে পাঠানো হচ্ছে ইভিএম মেশিন। রায়না এক নম্বর ব্লকে একটি ইভিএম মেশিন রাখা হয়েছে।

ব্লকে বিভিন্ন সময় বহু মানুষ কাজের জন্য আসেন। তারাও যাতে ইভিএম মেশিন ব্যবহার কিভাবে করতে হয় তা জানার সুযোগ পায়, সেই জন্যই এই ব্যবস্থা। ভিভিপ্যাট বা ভোটার ভেরিফায়েব্‌ল পেপার অ়ডিট ট্রেল হল সেই যন্ত্র, যা দিয়ে ভোটদাতার ভোট নির্দিষ্ট প্রার্থীর ঘরে গেল কি না, তা যাচাই করা যায়। এই বিষয়ে মানুষের একটা কৌতূহল রয়েছে। তবে তা মেটানোর চেষ্টা করছেন রায়না এক নম্বর ব্লকের বিডিও লোকনাথ সরকার। তাঁর মতে,যাঁরা নতুন ভোটার তাদের মধ্যে উৎসাহ অনেকটা বেশী।

See also  তবে কি ছাঁদনাতলায় বসতে চলেছেন সোহিনী!

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি