আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

গাছে একই দড়িতে ফাঁস লাগিয়ের যুগলের মৃত্যু পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

আজ সকালে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার গোপালবেড়া গ্রামে ধানক্ষেতের পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখা যায় গ্রামের দুই যুবক যুবতীকে। তাদের মধ্যে প্রণয়ের সম্পর্ক ছিল বলে প্রাথমিকভাবে অনুমান ।মৃত দীপঙ্কর রায় এবং নিরুপা রায় গোপালবেড়া গ্রামের প্রতিবেশী। তাদের মধ্যে প্রনয়ের সম্পর্ক ছিল বলে অবশ্য স্বীকার করতে চাননি মৃতদের পরিবার ও গ্রামবাসীরা ।

আজ সকালে গ্রামের লোক ধানক্ষেতের পাশে একটি গাছে একটিই দড়িতে তাদের ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খণ্ডঘোষ থানার পুলিশ এসে দেহ দুটি হাসপাতালে পাঠালে চিকিৎসকরা মৃত তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য দেহ দুটি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে খণ্ডঘোষ থানার পুলিশ।

See also  বন্ধুদের সঙ্গে পিকনিক করতে গিরে যুবকের মারা যাওয়ার ঘটনায় গ্রেপ্তার দুই বন্ধু

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি