আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

কার্জনগেটের সামনে প্রাণের প্রদীপ জ্বালালো সামাজিক সাংস্কৃতিক সংগঠন বর্ধমান ওয়েভ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কার্জনগেটের সামনে প্রাণের প্রদীপ জ্বালালো সামাজিক সাংস্কৃতিক সংগঠন বর্ধমান ওয়েভ।শুক্রবার সন্ধ্যায় এই কর্মসূচি পালিত হয়।গত কয়েকমাসে আমাদের জীবনে এক গাঢ অন্ধকার নেমে এসেছে। স্বাভাবিক জীবন ছিন্নভিন্ন।মানুষে মানুষে দূরত্ব বেড়েছে। এই কঠিন তমসাকে ছিন্ন করে আলো জ্বালতে ‘ জ্বালাও প্রাণের প্রদীপ ‘ নামে এই কর্মসূচি পালন করলো ওয়েভ।

এখানে উপস্থিত ছিলেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ডাঃপ্রবীর সেনগুপ্ত ; ডেপুটি সুপার ডাঃ কুণালকান্তি দে; বর্ধমান থানার আই. সি পিন্টু সাহা; প্রাক্তন তথ্য উপ-অধিকর্তা অরবিন্দ সরকার; জাতীয় শিক্ষক অরূপ চৌধুরী প্রমুখ।সঞ্চালনায় ছিলেন শ্যামাপ্রসাদ চৌধুরী। উপস্থিত ছিলেন ওয়েভের সভাপতি ; সম্পাদক ও সদস্যেরা।

See also  আত্মা প্রকল্পে কৃষকদের প্রশিক্ষণ শিবির, আধুনিক চাষাবাদে জোর

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি